খুলনায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
খুলনা ব্যুরো :
কেএমপি’র খানজাহান আলী থানা পুলিশ ১ ডিসেম্বর রাতে আফিলগেট পুলিশ চেকপোস্টের সামনে থেকে মাদক কারবারি সুমন মিনা (৩২) কে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সুমন পশ্চিম সেনপাড়া, থানা-দৌলতপুর, খুলনার বাসিন্দা। পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।