যশোরে পথচারী ছুরিকাঘাতে আহত, আতঙ্কে এলাকাবাসী
খুলনা ব্যুরো :
যশোরের ঘোপ সেন্ট্রাল রোডে ১৯ নভেম্বর বুধবার রাত সাড়ে ১০টার দিকে ছুরিকাঘাতের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত মোহাম্মদ আল মামুন, তিনি ঝুমঝুমপুর এলাকার দলিল লেখক, স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। তার পেটে চারটি সেলাই দেওয়া হয়েছে।
মামুন হাসপাতালের বিছানায় শুয়ে জানান, বাবলাতলা যাওয়ার পথে ফুটপাথে হাঁটছিলেন। তখনই দুই যুবক তার সামনে সিগারেটের ধোঁয়া ছুড়ে এবং প্রতিবাদ করলে তারা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।এসময় আশেপাশের মানুষ এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা বলছেন, এলাকায় এমন ঘটনা নতুন নয়; রাতের বেলা এই রাস্তায় হেঁটে চলাচল এখন নিরাপদ নয়। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত জানান, পুলিশ হামলাকারীদের খুঁজছে এবং প্রয়োজনীয় তদন্ত চালাচ্ছে।