রামেক হাসপাতালে ভুয়া চিকিৎসক আটক
প্রতিদিনের দেশ ডেস্ক :
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ৩ নম্বর ওয়ার্ডে ডাক্তার পরিচয়ে চিকিৎসাসেবা দিতে গিয়ে ধরা পড়েছেন এক ভুয়া চিকিৎসক। গতকাল ১৯ নভেম্বর বুধবার রাত আনুমানিক সোয়া ৮ টার দিকে সন্দেহজনক আচরণ লক্ষ্য করে ডিউটিরত অঙ্গীভূত আনসার সদস্য মোঃ শাহিনুর রহমান ও মোঃ তাজুল ইসলাম বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ব্যক্তি সোহাগ আলী (১৭), রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা। তিনি চিকিৎসক নন এবং প্রতারণার উদ্দেশ্যেই হাসপাতালের ওয়ার্ডে প্রবেশ করেছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
ঘটনাটি উদঘাটনে আনসার সদস্যদের সতর্কতা, দায়িত্বশীলতা ও তৎপরতাকে প্রশংসা করেছে সেবাপ্রত্যাশী ও হাসপাতাল কর্তৃপক্ষ।