বন্দরে ডাকাতিকালে দুইজন গ্রেফতার

অনলাইন ডেস্ক
১২ নভেম্বর ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন

জেলার খবর

বন্দরে ডাকাতিকালে দুইজন গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের বন্দরে ডাকাতির চেষ্টাকালে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) মোঃ ইমরান আহম্মেদের নির্দেশনায় কামতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ শাহাদাত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা মোড়ে অভিযান চালায়। এ সময় জ্যামে আটকে থাকা গাড়িতে ছিনতাইয়ের চেষ্টাকালে দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

পুলিশ জানায়, কানসাট থেকে মুন্সিগঞ্জের ভবেরচরগামী এইচপি হামিদ পরিবহনের একটি বাস মদনপুর এলাকায় পৌঁছালে বাদশা, মাসুদসহ আরও ৪-৫ জন ডাকাত জ্যামে আটকে থাকা গাড়িতে উঠে অস্ত্রের মুখে যাত্রীদের ভয় দেখিয়ে মোবাইল ফোন, নগদ টাকা ও গাড়ির কাগজপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করে।

অভিযানে তাদের কাছ থেকে একটি হাতুড়ি ও একটি মাল্টিপারপাস চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত বাদশা পেশাদার ডাকাত এবং তার বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।