খুলনা মহানগর বিএনপি'র দলীয় শৃঙ্খলা ভাঙার চেষ্টা গ্রহণযোগ্য নয়
খুলনা প্রতিনিধি :
খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ২২ অক্টোবর বুধবার শহরে অনুষ্ঠিত প্রচার মিছিল ও পথসভায় বলেছেন, যারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অমান্য করে পদত্যাগ করেছেন বা প্রকাশ্যে বিদ্রোহ করেছেন, তারা বিএনপির কেউ হতে পারেন না।
তিনি আরও বলেন, খুলনা বিএনপি এখন আগের চেয়ে বেশি ঐক্যবদ্ধ এবং কোনো ষড়যন্ত্রকারী বা দলবিরোধীকে দলে স্থান দেওয়া হবে না। একই সঙ্গে তিনি জানান, খুলনার ছয়টি আসন ও সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।
মিছিলটি নগরের রয়্যাল মোড় থেকে শুরু হয়ে শিববাড়ি মোড়ে পথসভায় মিলিত হয়। এতে মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য সহযোগী সংগঠন অংশ নেয়।
আগামী ২৩ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪টায় রূপসার ফেরিঘাট থেকে রয়্যাল মোড় পর্যন্ত লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে প্রচার মিছিল অনুষ্ঠিত হবে।