খুলনায় ট্রাফিক সচেতনতামূলক র্যালিতে কেএমপি কমিশনার
খুলনা প্রতিনিধি :
আজ ২২ অক্টোবর বুধবার খুলনা মেট্রোপলিটন পুলিশ শিববাড়ি মোড়ে দুর্ঘটনা রোধ ও যানজট কমানোর লক্ষ্যে একটি ট্রাফিক সচেতনতামূলক র্যালি আয়োজন করেছে। র্যালিতে নগরের মোটরযান ও ইজিবাইক চালকরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার বলেন, “চালকরা নিয়ম মেনে গাড়ি চালালে তাদের জরিমানা করা হবে না। যাত্রীদেরও ডানে বা বামে না বসে বাম দিক থেকে গাড়িতে উঠানামা করতে হবে।”
খুলনা মেট্রোপলিটন পুলিশ ইতোমধ্যে ৭৯০০ ইজিবাইক চালককে প্রশিক্ষণ দিয়েছে। কমিশনার আরও জানান, নিরাপদ চলাচল ও নিয়ম মেনে চলা নিশ্চিত করতে এই ধরনের কার্যক্রম আগামী ১০ দিনে আরও ১০টি স্থানে চালানো হবে।
র্যালিতে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনারসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা, পুলিশ সদস্য, চালক ও জনসাধারণ।