বিজিএর নতুন কমিটি গঠিত আলমগীর কবির চেয়ারম্যান নির্বাচিত

অনলাইন ডেস্ক
২০ অক্টোবর ২০২৫, ১১:১১ অপরাহ্ন

জেলার খবর

বিজিএর নতুন কমিটি গঠিত আলমগীর কবির চেয়ারম্যান নির্বাচিত

মাসুদ আল হাসান, খুলনা প্রতিনিধি :

বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজিএ)’র ২০২৫–২০২৬ ও ২০২৬–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন খন্দকার আলমগীর কবির। একইভাবে সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন এস এম সাইফুল ইসলাম পিয়াস এবং ভাইস চেয়ারম্যান পদে মো. তারেক আফজাল।

১৯ অক্টোবর রবিবার দুপুরে নারায়ণগঞ্জে বিজিএ কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচনী বোর্ড আনুষ্ঠানিকভাবে তাদের বিজয়ী ঘোষণা করে।

এর আগে গত ১৮ অক্টোবর দৌলতপুর বিজিএ অফিসে অনুষ্ঠিত নির্বাচনে অর্ডিনারি গ্রুপ থেকে ২৫ জন প্রার্থীর মধ্যে ১২ জন এবং এসোসিয়েট গ্রুপ থেকে ৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সর্বমোট ১৮ সদস্য নিয়ে নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।

কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মো. ফরহাদ আহমেদ আকন্দ, শামীম আহমেদ, এস এম মনিরুজ্জামান পলাশ, খাইরুজ্জামান, মো. কুতুব উদ্দিন, শেখ ইমাম হোসেন, এস এম হাফিজুর রহমান, বদরুল আলম মার্কিন, এইচ এম প্রিন্স মাহমুদ, মো. তোফাজ্জল হোসেন, মোহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়া, মো. নূর ইসলাম, মো. আলমগীর খান, রঞ্জন কুমার দাস এবং এস এম সাইফুল ইসলাম।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুরো প্যানেল নির্বাচিত হওয়ায় সংগঠনের ভেতরে স্থিতিশীলতা ও ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।