শার্শা উপজেলায় ভ্যানচালক অপহরণ ও হত্যার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক

অনলাইন ডেস্ক
১৫ অক্টোবর ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন

জেলার খবর

শার্শা উপজেলায় ভ্যানচালক অপহরণ ও হত্যার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক

মাসুদ আল হাসান, প্রতিনিধি :

যশোরের শার্শা উপজেলায় সম্প্রতি একের পর এক ভ্যানচালক অপহরণ ও হত্যার ঘটনা ঘটায় সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। পুলিশ প্রশাসনের দুর্বলতার কারণে এলাকায় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, ৬ অক্টোবর উলাশী গ্রামের ভ্যানচালক মাসুদ (১৯) কে অপহরণ করে ঝিকরগাছা উপজেলার বায়সা গ্রামের একটি পরিত্যক্ত ঘরে ফেলে হত্যার পর ১০ অক্টোবর তার লাশ উদ্ধার করা হয়।

অন্যদিকে, ১০ অক্টোবর বারি পোতা গ্রামের ভ্যান চালক আব্দুল্লাহ (২৩) কে অপহরণ করে বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে কাজির বেড় গ্রামের একটি বেদখল ঘরে বাক্সের মধ্যে রাখা হয়। আসামীদের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ লাশ উদ্ধার করেছে।

স্থানীয়রা অভিযোগ করছেন, শার্শা উপজেলায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের কার্যক্রম যথেষ্ট শক্তিশালী নয়। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।