চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডায়রিয়া আক্রান্ত আরো ৬২ জন

 প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১০:০৩ অপরাহ্ন   |   জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডায়রিয়া আক্রান্ত আরো ৬২ জন

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৬২ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৬ জন রোগী।  আজ সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে আজ জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৬২ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সদরে ৩৪ জন, শিবগঞ্জে ৬ জন, গোমস্তাপুরে ৯ জন, নাচোল ১০ জন ও ভোলাহাটে ৫ আক্রান্ত হয়েছেন। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৬ জন রোগী। তাদের মধ্যে জেলা হাসপাতাল থেকে ৩২ জন, শিবগঞ্জ থেকে ৫ জন, গোমস্তাপুর থেকে ৭ জন, নাচোল থেকে ৭ জন ও ভোলাহাট থেকে ৫ জন রোগী বাড়ি ফিরেছেন

Advertisement
Advertisement
Advertisement