যশোর সীমান্তে বিজিবি’র অভিযানে মাদক ও চোরাচালান সামগ্রী উদ্ধার
মাসুদ আল হাসান, প্রতিনিধি :
আজ ৩ অক্টোবর শুক্রবার যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান সামগ্রী জব্দ করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, মাসিলা বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারতীয় ফেন্সিডিল, বিদেশী মাদক, গাঁজা, শাড়ি এবং কসমেটিকসসহ বিভিন্ন চোরাচালান মালামাল আটক করা হয়েছে। আটককৃত মালামালের মূল্য প্রায় ৩,৩৭,৯০০ টাকা ধার্য করা হয়েছে।
বিজিবি কর্মকর্তারা জানান, আটককৃত সমস্ত মালামাল আইন অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তর করা হয়েছে এবং অভিযানের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী করা হয়েছে।