খুলনায় এসিড পান করে মাদকাসক্ত ব্যক্তির আত্মহত্যা
মাসুদ আল হাসান, খুলনা প্রতিনিধি :
খুলনায় এসিড পান করে আত্মহত্যা করেছেন আব্দুর রহমান মিলন (৪৫)। তিনি সোনাডাঙ্গা থানার শেখপাড়া বাগানবাড়ি এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। ২ অক্টোবর বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, মিলন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। একাধিকবার বিভিন্ন রিহ্যাব সেন্টারে চিকিৎসা নিলেও সুস্থ হতে পারেননি। সর্বশেষ দুই সপ্তাহ আগে তিনি রিহ্যাব থেকে বাড়ি ফেরেন। মাদকাসক্তির কারণে স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে।
পরিবারের সদস্যরা জানান,আজ বৃহস্পতিবার রাতে তিনি হঠাৎ এসিড পান করেন। পরে দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।