শারদীয় দুর্গোৎসবে তেলিগাতী নেপাল আশ্রমে উপহার বিতরণ

অনলাইন ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০২ অপরাহ্ন

জেলার খবর

শারদীয় দুর্গোৎসবে তেলিগাতী নেপাল আশ্রমে উপহার বিতরণ

খুলনা প্রতিনিধি :

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আজ ২৯ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় খুলনার ফুলবাড়ীগেটের তেলিগাতী নেপাল আশ্রম পূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মা-বোন ও ভাইদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে রকিবুল ইসলাম বকুল বলেন, “দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে আমাদের সবার দায়িত্ব—মিলেমিশে আনন্দ ভাগাভাগি করা এবং সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা।”

উপহার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপহার গ্রহণ করে আনন্দ প্রকাশ করেন আশ্রম প্রাঙ্গণে উপস্থিত নারী-পুরুষরা।##