যশোরে কবিরুলের পেট থেকে ১৩৪ পিস ইয়াবা উদ্ধার
মাসুদ আল হাসান, প্রতিনিধি :
যশোরের মেধাবী যুবক কবিরুলের পেটের ভেতর থেকে আজ ২৯ সেপ্টেম্বর সোমবার ইয়াবা উদ্ধারের ঘটনা ঘটেছে। র্যাব-৬ এর একটি দল এক্স-রে করার মাধ্যমে তার শরীরে ৩টি পুটলার অস্তিত্ব শনাক্ত করে। পরে প্রাকৃতিক উপায়ে ওই পুটলা বের করলে ভেতর থেকে মোট ১৩৪ পিস ইয়াবা পাওয়া যায়।
র্যাব-৬ এর দায়িত্বশীল কর্মকর্তারা জানান, বিশেষ তথ্যের ভিত্তিতে কবিরুলকে আটক করা হয়। পরে পরীক্ষায় তার পেটে ইয়াবার পুটলার সন্ধান মেলে।
স্থানীয়রা বলছেন, যশোরের ছেলে কবিরুল পড়াশোনায় ছিলেন অত্যন্ত মেধাবী। তবে কীভাবে তিনি মাদক বহনে জড়িয়ে পড়লেন, তা নিয়ে এলাকাবাসীর মধ্যে বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
র্যাব জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।