খুলনায় বিএনপির দুই নেতা সাময়িক অব্যাহতি

অনলাইন ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন

জেলার খবর

খুলনায় বিএনপির দুই নেতা সাময়িক অব্যাহতি

খুলনা প্রতিনিধি :

দলীয় নীতি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে খুলনা মহানগর বিএনপি’র দুই নেতাকে সাময়িকভাবে সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন—১০ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মাহফিজুর রহমান মাজু এবং ১২ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান শিমুল।

আজ বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর মহানগর বিএনপি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তদন্তের স্বার্থে তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্ত শেষে তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।