কার্লো আনচেলত্তির ঘোষিত ব্রাজিল স্কোয়াডে নেইমারের প্রত্যাবর্তন!
শাহনুর রুমেন | ব্রাজিল প্রতিনিধি, সরাসরি Museu do Amanhã, রিও ডি জেনেরো:
ব্রাজিলের রিও ডি জেনেরোর ঐতিহাসিক Museu do Amanhã থেকে ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল জাতীয় ফুটবল দলের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ Carlo Ancelotti। বিশ্বফুটবলের অন্যতম আলোচিত এই স্কোয়াড ঘোষণাকে ঘিরে পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
ঘোষিত দলে অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সমন্বয় ঘটিয়েছেন আনচেলত্তি। বিশেষভাবে আলোচনায় রয়েছে Neymar-এর নাম। ইনজুরি কাটিয়ে আবারও জাতীয় দলে ফিরেছেন ব্রাজিলের এই তারকা ফুটবলার।
গোলরক্ষক
অ্যালিসন, এদেরসন, ওয়েভারটন ডিফেন্ডার :অ্যালেক্স সান্দ্রো, রেনান, দানিলো, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ইবানিয়েজ, লিও পেরেইরা, মারকিনিয়োস, ওয়েসলি
মিডফিল্ডার ব্রুনো গিমারায়েস, কাসেমিরো, দানিলো এস., ফাবিনিও, লুকাস পাকেত
ফরোয়ার্ড এস্টেভাও, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ইগর জেসুস, লুইজ হেনরিক, ম্যাথেউস কুনহা, Neymar জুনিয়র, রাফিনিয়া, রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র
বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের এই স্কোয়াড ইতোমধ্যেই সমর্থকদের মাঝে ব্যাপক আলোচনা তৈরি করেছে। অভিজ্ঞ ফুটবলারদের সঙ্গে নতুন মুখদের অন্তর্ভুক্তি ভবিষ্যতের দল গঠনের ইঙ্গিত হিসেবেও দেখছেন বিশ্লেষকরা।
রিও ডি জেনেরোর ঐতিহাসিক এই আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ব্রাজিলের নতুন বিশ্বকাপ যাত্রা।