সংবাদ শিরোনাম

আগামী ৬ সেপ্টেম্বর এমইউজের দ্বিবার্ষিক নির্বাচন ঘোষণা

 প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন   |   খুলনা

আগামী ৬ সেপ্টেম্বর এমইউজের দ্বিবার্ষিক নির্বাচন ঘোষণা

খুলনা ব্যুরো :

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন আগামী ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ৫ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে এমইউজের সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ। সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা সভা পরিচালনা করেন।

সভায় আলোচ্যসূচি অনুযায়ী তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির চেয়ারম্যান করা হয়েছে দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক সরদার আবু তাহেরকে। সদস্য হিসেবে রয়েছেন দৈনিক খুলনা প্রতিদিনের সম্পাদক সোহাগ দেওয়ান ও খুলনা গেজেট পত্রিকার সহ-সম্পাদক মো. আনিস উদ্দিন।

সভায় আগামী ৬ সেপ্টেম্বর এমইউজে খুলনার দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন এবং এর আগের দিন ৫ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

Advertisement
Advertisement
Advertisement