খুলনায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

 প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৬:১০ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

মাুদ আল হাসান,খুলনা :

‘প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে ৯ জুন মঙ্গলবার খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সহযোগিতায় জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, প্রত্যক্ষ ধূমপানের চেয়ে পরোক্ষ ধূমপান মানবস্বাস্থ্যের জন্য অধিক ক্ষতিকর। তামাকের ভয়াবহ ক্ষতি থেকে ব্যক্তি, পরিবার ও সমাজকে রক্ষা করতে সচেতনতা বৃদ্ধি এবং বিদ্যমান আইন যথাযথভাবে বাস্তবায়ন জরুরি। তিনি তরুণদের তামাক কোম্পানিগুলোর বিভিন্ন প্রলোভনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছ স্বাগত বক্তব্য দেন। এতে অতিরিক্ত উপপুলিশ কমিশনার জাকিয়া সুলতানা, কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকী, মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক সুরাইয়া সিদ্দীকাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

সভায় তামাকবিরোধী কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকী এবং সহকারী কমিশনার মো. মেহেদী হাসানকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

এর আগে শহিদ হাদিস পার্ক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

Advertisement
Advertisement
Advertisement