আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

 প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন   |   জাতীয়

আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ঢাকা, ২৭ জ্যৈষ্ঠ (১০ জুন):

রাজধানীর পল্টন এলাকায় অবস্থিত শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো বয়সভিত্তিক পুরুষ আইএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফি প্রতিযোগিতা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ সূচনা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার ক্রীড়াকে আন্তর্জাতিক পরিসরে আরও এগিয়ে নিতে “স্পোর্টস ডিপ্লোমেসি”কে গুরুত্ব দিয়ে কাজ করছে। দেশের ক্রীড়াঙ্গনকে একটি শক্তিশালী ও মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলেও তিনি উল্লেখ করেন।

এবারের প্রতিযোগিতায় বাংলাদেশসহ মোট ছয়টি দেশ অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দেশগুলো হলো— ভারত, নেপাল, ইয়েমেন, মালদ্বীপ, আফগানিস্তান এবং স্বাগতিক বাংলাদেশ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মোঃ মাহবুব-উল-আলম, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আবু মোহাম্মদ সারওয়ার ফরিদ, সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন আহমেদ এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মাসুদ ইমামসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

Advertisement
Advertisement
Advertisement