গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর ব্যবহার এবং তথ্য ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, ডিজিটাল যুগে তথ্য বিনিময়, কনটেন্ট শেয়ারিং এবং প্রযুক্তিগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করা সময়ের প্রয়োজন।
বুধবার চীনের চংচিং শহরে অনুষ্ঠিত চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) ৫ম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে চীনা কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর একজন সদস্য ও চীনের উপতথ্যমন্ত্রীও উপস্থিত ছিলেন। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’।
উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী বলেন, দ্রুত পরিবর্তনশীল তথ্যপ্রযুক্তির এই সময়ে ভুয়া খবর ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার একটি বৈশ্বিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এ ধরনের ঝুঁকি মোকাবিলায় দেশগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ ও সহযোগিতা বাড়ানো জরুরি। একই সঙ্গে উন্নয়ন, শান্তি ও জনকল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতা এবং কার্যকর তথ্য ব্যবস্থাপনার গুরুত্বও তুলে ধরেন তিনি।
জহির উদ্দিন স্বপন দুই দেশের গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রশিক্ষণ কার্যক্রম, দক্ষতা উন্নয়ন এবং যৌথ প্রকল্প বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁর মতে, অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে সংবাদমাধ্যমকে আরও আধুনিক ও কার্যকর করে তোলা সম্ভব।
সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ, আন্তর্জাতিক সংস্থা এবং গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রায় ৩০০ প্রতিনিধি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সংবাদ ও তথ্য ব্যবস্থাপনায় এআইভিত্তিক বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ ও প্রযুক্তি প্রদর্শন করা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
আয়োজক ও অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ সম্মেলনের মাধ্যমে বৈশ্বিক গণমাধ্যম সহযোগিতা আরও সম্প্রসারিত হবে এবং প্রযুক্তিনির্ভর তথ্য ব্যবস্থাপনা ও সাংস্কৃতিক বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচিত হবে।