খুলনায় নবগঠিত জেলা ছাত্রদলের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন জেলা বিএনপি নেতৃবৃন্দ
খুলনা ব্যুরো :
খুলনা জেলা বিএনপির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নবগঠিত খুলনা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। শনিবার (১৬ মে) বেলা ১১টায় নগরীর কেডি ঘোষ রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
নবগঠিত খুলনা জেলা ছাত্রদলের সদস্যসচিব ইসমাইল হোসেন খানের নেতৃত্বে নেতাকর্মীরা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পিসহ জেলা বিএনপির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামিম কবির, কামরুজ্জামান টুকু, নেতা আব্দুর রশিদ, আশরাফুল আলম নান্নুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এম এ মান্নান মিস্ত্রি, যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও অনুষ্ঠানে অংশ নেন।
নবগঠিত জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাকসুদ আলম, রিয়াজ উদ্দীন, মোস্তাক আহম্মেদসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।