যশোর সীমান্তে মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার

 প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন   |   খুলনা

যশোর সীমান্তে মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার

খুলনা ব্যুরো :

যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৫ মে ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে। ব্যাটালিয়নের আওতাধীন আন্দুলিয়া ও বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় অভিযানগুলো পরিচালিত হয়।


বিজিবি সূত্র জানায়, জব্দকৃত মালামালের মধ্যে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য রয়েছে। উদ্ধারকৃত মালামাল জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে।

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement