বাগেরহাটে মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

 প্রকাশ: ১৪ মে ২০২৬, ১০:১৪ অপরাহ্ন   |   খুলনা

বাগেরহাটে মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

খুলনা ব্যুরো :

বাগেরহাটের রামপাল উপজেলায় বিশেষ অভিযানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কালেখারবেড় এলাকায় অভিযান চালিয়ে মোঃ বাবর আলী (বাবু) (৫৩) নামে এক ব্যক্তিকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। তিনি মোঃ মজিদ ইজারাদারের ছেলে।

অভিযানকালে আসামির পরিহিত ট্রাউজারের সামনের ডান পকেট তল্লাশি করে ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ ঘটনায় উপ-পরিদর্শক মোঃ আমিরুল ইসলাম বাদী হয়ে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিচালক মিজানুর রহমান জানান।

Advertisement
Advertisement
Advertisement