শাহীন চাকলাদারের বিরুদ্ধে অস্ত্র মামলায় গ্রেপ্তারি পরোয়ানা

 প্রকাশ: ১১ মে ২০২৬, ১১:৫২ অপরাহ্ন   |   খুলনা

শাহীন চাকলাদারের বিরুদ্ধে অস্ত্র মামলায় গ্রেপ্তারি পরোয়ানা

খুলনা ব্যুরো :

যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের বিরুদ্ধে অস্ত্র মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার (১১ মে) যশোর জেলা ও দায়রা জজ আদালতে মামলার চার্জশিটের ওপর শুনানি শেষে বিচারক মাহমুদা খাতুন এ আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র থানায় জমা না দেওয়ায় তার বিরুদ্ধে মামলা হয়। তদন্ত শেষে চার্জশিট আদালতে জমা দেওয়া হয়।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তিনি অস্ত্রসহ আত্মগোপনে চলে যান এবং বর্তমানে পলাতক রয়েছেন। এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় তাকে চার বছরের কারাদণ্ড দেন আদালত। বর্তমানে তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement