দুর্ঘটনায় যুবকের পা হারাল, হাসপাতালে বাবা–ছেলে চিকিৎসাধীন

 প্রকাশ: ১১ মে ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন   |   খুলনা

দুর্ঘটনায় যুবকের পা হারাল, হাসপাতালে বাবা–ছেলে চিকিৎসাধীন

' খুলনা ব্যুরো :

খুলনার আড়ংঘাটা লতার মোড় বাইপাস এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় পিতা ও পুত্র গুরুতর আহত হন। এ দুর্ঘটনায় পুত্রের এক পা কেটে ফেলতে হয়েছে। গত ২২ এপ্রিল বুধবার বিকাল আনুমানিক ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন শেখ রুশাদ (২৭) ও তার পিতা শেখ ওমর ফারুখ (৬৫)। পরিবার সূত্রে জানা গেছে, গুরুতর আঘাতের কারণে চিকিৎসাধীন অবস্থায় রুশাদের বাম পা কেটে ফেলতে হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি ট্রাককে পাশ কাটিয়ে রাস্তা পার হওয়া এক বৃদ্ধকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটি রাস্তার ভাঙা অংশে পড়ে নিয়ন্ত্রণ হারায়। পরে সেটি রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।

স্থানীয়রা আহত বাবা–ছেলেকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাদের ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ পাঠানো হয়। বর্তমানে দুজনই সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, লতার মোড় বাইপাস সড়কের বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সড়ক সংস্কার ও ভারী যানবাহনের গতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Advertisement
Advertisement
Advertisement