বাকেশি'র ৫৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিদর্শনে সচিব

 প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন   |   খুলনা

বাকেশি'র ৫৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিদর্শনে সচিব

খুলনা ব্যুরো :

বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ও বাকেশি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিজ্ বিলকিস জাহান রিমি প্রতিষ্ঠানটি পরিদর্শন করেছেন।

শনিবার ৮ মে প্রতিষ্ঠান পরিদর্শনকালে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং উৎপাদন কার্যক্রম, দক্ষতা বৃদ্ধি ও সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

এ সময় বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলামসহ বিভিন্ন শাখার মহাব্যবস্থাপক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অগ্রগতি ও জাতীয় শিল্পখাতে এর অবদান তুলে ধরা হয়।

Advertisement
Advertisement
Advertisement