চীন-মালয়েশিয়ার সহযোগিতা আরও জোরদার, রোহিঙ্গা সংকট সমাধানেও ইতিবাচক বার্তা: মির্জা ফখরুল
ডেক্স িরপোর্টার:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের বিভিন্ন জাতীয় সমস্যা মোকাবিলায় চীন সহযোগিতার আশ্বাস দিয়েছে। বিশেষ করে দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট সমাধানে দেশটি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে এবং এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের ইঙ্গিত দিয়েছে।
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে বক্তব্য
প্রদানকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, চীন ও মালয়েশিয়ার
সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সম্পর্ক সাম্প্রতিক সময়ে আরও সুদৃঢ় হয়েছে। দুই দেশই
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি ভবিষ্যতে সেই
সহযোগিতার পরিধি আরও বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।
এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক
রহমানের সাম্প্রতিক চীন ও মালয়েশিয়া সফরকে গুরুত্ব তুলে ধরে সংসদে একটি ধন্যবাদ
প্রস্তাব উপস্থাপন করেন। তাঁর মতে, এ সফরগুলো বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক
সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়ক হবে।
এর আগে,
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তথা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন পুনরায়
শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।