সংবাদ শিরোনাম

নির্মাণাধীন ভবনের ১৫ তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

 প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন   |   খুলনা

নির্মাণাধীন ভবনের ১৫ তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

খুলনা ব্যুরো :

খুলনায় নির্মাণাধীন ক্যান্সার হাসপাতালের ভবন থেকে পড়ে বজলুর রহমান ওরফে বজুল (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বেলা প্রায় পৌনে ১২টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে নির্মাণাধীন ক্যান্সার হাসপাতালের ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বজলুর রহমান সাতক্ষীরা জেলার কুশখালী গ্রামের বাবর আলীর ছেলে। তিনি সেখানে সিনিয়র রড মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে নির্মাণাধীন ভবনের ১৫ তলায় কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান বজলুর রহমান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, নির্মাণাধীন ক্যান্সার হাসপাতালের ১৫ তলা থেকে পড়ে বজলুর রহমান নামে এক শ্রমিক নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।