সংবাদ শিরোনাম

ভোলার কৃতী সন্তান রোজী আক্তার কুমিল্লার নতুন জেলা প্রশাসক

 প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন   |   জাতীয়

ভোলার কৃতী সন্তান রোজী আক্তার কুমিল্লার নতুন জেলা প্রশাসক


নিজস্ব প্রতিবেদক:

ভোলার কৃতী সন্তান ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আক্তার কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন।

রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়।

রোজী আক্তারের এ নিয়োগের মাধ্যমে তিনি কুমিল্লা জেলার ইতিহাসে প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। তাঁর এই নিয়োগ প্রশাসনিক অঙ্গনসহ কুমিল্লার বিভিন্ন মহলে ইতোমধ্যে ইতিবাচক সাড়া ও আগ্রহের সৃষ্টি করেছে।

সরকারি দায়িত্ব পালনে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের জন্য পরিচিত রোজী আক্তারের নেতৃত্বে কুমিল্লা জেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

এদিকে, ভোলার কৃতী সন্তানের এ গুরুত্বপূর্ণ পদে নিয়োগে জেলাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement