সংবাদ শিরোনাম

দেশে ২৪ ঘণ্টায় ১৫৪ জনের হাম শনাক্ত, সন্দেহজনক রোগী ৯৬৫

 প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন   |   জাতীয়

দেশে ২৪ ঘণ্টায় ১৫৪ জনের হাম শনাক্ত, সন্দেহজনক রোগী ৯৬৫

ঢাকা, ২ জুলাই:

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৪ জনের হাম (Measles) নিশ্চিত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬৫ জন। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, ১৫ মার্চ থেকে ২ জুলাই সকাল ৮টা পর্যন্ত দেশে মোট ৮৬ হাজার ৪১১ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৮২ হাজার ৭৫৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে পাঁচজনের মৃত্যু হয়েছে। ফলে চলতি প্রাদুর্ভাবে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৬৩১ জন এবং নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি রোগ প্রতিরোধে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement