সংবাদ শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতর

 প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন   |   রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি  বিতর

মোঃআশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ :

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার ২ (জুলাই)  বেলা সাড়ে ১১টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর প্রাথমিক, পর্যায়ের  শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও একই গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বিতরণ করেন,উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস। উপজেলা নির্বাহী অফিসার জানান,মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের আয়োজনে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীর স্কুলে যাতায়াতের সুবিধার্থে তাদের মাঝে বাইসাইকেল ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে একই গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি  বিতরণ করা হলো। 

এ কর্মসূচির আওতায় প্রাথমিকের(১ম থেকে ৫ম) ১৫১জন,  শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সুলতানা রাজিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার মজনু মিয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন-অর-রশিদ, সাংবাদিকসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।



Advertisement
Advertisement
Advertisement