সংবাদ শিরোনাম

তেল ডিপোগুলোর নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েন

 প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন   |   খুলনা

তেল ডিপোগুলোর নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েন

খুলনা ব্যুরো :

জ্বালানি তেল বিপণনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ তেল ডিপোর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে। ৯ মার্চ সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানায়।

মন্ত্রণালয় জানায়, দেশের বিভিন্ন ডিপো থেকে ডিলারদের আকস্মিক বর্ধিত চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহে কিছু ক্ষেত্রে জটিলতা দেখা দিয়েছে। 

এ কারণে তেল বিপণন কোম্পানিগুলোর প্রধান প্রধান ডিপোতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গায় প্রধান স্থাপনাসহ খুলনার দৌলতপুর, সিরাজগঞ্জের বাঘাবাড়ি, নারায়ণগঞ্জের গোদনাইল ও ফতুল্লা, দিনাজপুরের পার্বতীপুর এবং বরিশাল ডিপোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, দেশের তেল ডিপোগুলো কেপিআইভুক্ত (গুরুত্বপূর্ণ) স্থাপনা হওয়ায় জরুরি ভিত্তিতে এসব স্থাপনার নিরাপত্তা জোরদার করা প্রয়োজন।

Advertisement
Advertisement
Advertisement