সংবাদ শিরোনাম

কুয়েটে অধ্যাপক ড. আবুল কালাম আজাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

 প্রকাশ: ৩০ জানুয়ারী ২০২৬, ০২:২০ অপরাহ্ন   |   খুলনা

কুয়েটে অধ্যাপক ড. আবুল কালাম আজাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

খুলনা ব্যুরো :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ-এর অবসর গ্রহণ উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণিত বিভাগের বিদায়ী শিক্ষক প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম, ডিন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদ; প্রফেসর ড. আব্দুর রকিব মোহাম্মদ জালাল উদ্দিন জামালী, ডিন, সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদ এবং প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা, রেজিস্ট্রার।

বক্তাগণ ড. আবুল কালাম আজাদের বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় তাঁর অসামান্য অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

সভাপতির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বিদায়ী শিক্ষকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে বিদায়ী শিক্ষককে বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।