যৌথবাহিনীর অভিযানে আলোচিত মাদক দম্পতি আটক
প্রতিদিনের দেশ ডেস্ক :
বরিশাল নগরীর আলোচিত মাদক ব্যবসায়ী দম্পতি মান্না সুমন ও তার স্ত্রী শিল্পী বেগমকে সেনাবাহিনী আটক করেছে। ২৭ জানুয়ারি মঙ্গলবার ভোর ৫টায় নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুরে তাদের নিজ বাসা থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। অভিযানকালে বিভিন্ন ব্র্যান্ডের ৫০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে। জানানো হয়েছে, আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ নজরদারির অংশ হিসেবে অভিযানটি পরিচালনা করা হয়। এর আগে শিল্পী বেগমকে ৭ নভেম্বর আটক করা হয়; তখন তার কাছ থেকে ইয়াবা, গাঁজা, দেশীয় মদ ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছিল।
আইনশৃঙ্খলা বাহিনী বলেছে, মাদক নির্মূলের অভিযান অব্যাহত থাকবে।