সংবাদ শিরোনাম

সকল ধর্মের মানুষের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে চাই: ডা: শফিকুর রহমান

 প্রকাশ: ২৭ জানুয়ারী ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন   |   খুলনা

সকল ধর্মের মানুষের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে চাই: ডা: শফিকুর রহমান

খুলনা ব্যুরো :

মঙ্গলবার বিকেলে খুলনার সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় জামায়াত ইসলামী আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, দেশের শিল্প পিছিয়ে যাচ্ছে এবং খুলনায় গত ৫৪ বছরে শিল্প মুখ থুবড়ে পড়েছে। তিনি জানান, জামায়াত ক্ষমতায় এলে বন্ধ শিল্প পুনরায় চালু করা হবে এবং যুবক ও নারীদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করা হবে।

ডাঃ শফিকুর রহমান বলেন, কর্মসংস্থান ন্যায় ও সঠিক পন্থায় বাস্তবায়ন করা হবে এবং জামায়াত থাকলে সকল ধর্মের মানুষ সম্পদ ও জানমালে নিরাপদ থাকবেন। নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেলে নারীদের সম্মানের সাথে ঘরে-বাইরে বসবাসের সুযোগ দেওয়া হবে।

তিনি আরও উল্লেখ করেন, নির্বাচিত সংসদ সদস্যরা জনগণের সম্পদ রক্ষা করবেন এবং ব্যক্তিগত সুবিধার জন্য লুটপাট করবেন না।

সভায় খুলনার ৬ আসনের ১১ দলের প্রার্থী, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 জনসভা শেষে জামায়াতের নেতারা বাগেরহাটে অনুষ্ঠিত আরেকটি জনসভার উদ্দেশ্যে রওনা দেন।