মোংলায় নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার করতে নৌবাহিনীর টহল
খুলনা ব্যুরো :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোংলায় ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী সতর্কতামূলক পদক্ষেপ জোরদার করেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় মোংলা নৌবাহিনী কন্টিনজেন্টের সামনে থেকে ফুট পেট্রোলিং শুরু করে। এই টহল কার্যক্রম পৌর শাপলা চত্বর, বিএলএস রোড ও উপজেলা চত্বর এলাকা ঘিরে পরিচালিত হয়।
ফুট পেট্রোলিং চলাকালে নৌবাহিনীর সদস্যরা পথচারী, সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। সম্ভাব্য সংঘাতপূর্ণ এলাকা ও জনসমাগমস্থলে বাড়তি নজরদারি রাখা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, নৌবাহিনীর উপস্থিতিতে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হয়েছে।
নৌবাহিনী, স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় বজায় রেখে নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ ও জননিরাপত্তা নিশ্চিত করতে টহল কার্যক্রম চালিয়ে যাবে।