বরিশালে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা
প্রতিদিনের দেশ ডেস্ক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পাদনের লক্ষ্যে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের জন্য একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মশালায় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারগণ অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), বরিশাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল রেঞ্জ; আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম, বরিশাল অঞ্চল এবং পুলিশ সুপার ফারজানা ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ খায়রুল আলম সুমন।
আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় নির্বাচন পরিচালনায় আইনানুগ পদ্ধতি, দায়িত্ব-কর্তব্য ও আচরণবিধি বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।