সংবাদ শিরোনাম

প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত বটিয়াঘাটায়

 প্রকাশ: ২৪ জানুয়ারী ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন   |   খুলনা

প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত বটিয়াঘাটায়

খুলনা ব্যুরো :

২৪ জানুয়ারি শনিবার  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বটিয়াঘাটা উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানটি বটিয়াঘাটা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার। বিশেষ অতিথি ছিলেন খুলনা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ সোহেল সামাদ।

অনুষ্ঠানে বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শোয়েব শাত-ঈল-ইভান, এবং বটিয়াঘাটা থানা ইনচার্জ খন্দকার হাফিজুর রহমানও উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মশালায় প্রিজাইডিং অফিসারদের নির্বাচনী প্রক্রিয়া, দায়িত্ব ও ভোটগ্রহণ সংক্রান্ত নীতি-নিয়ম সম্পর্কে বিস্তারিত নির্দেশনা প্রদান করা হয়।