গণভোটে ‘হ্যাঁ’ ভোটে নির্ধারিত হবে দেশের ভবিষ্যৎ: উপদেষ্টা - আলী ইমাম মজুমদার
খুলনা ব্যুরো :
বাংলাদেশ আগামী পাঁচ বছর ও তার পরবর্তী সময় কীভাবে পরিচালিত হবে, তা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার ওপর নির্ভর করবে বলে মন্তব্য করেছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, দেশের মালিক জনগণ, আর কাদের দিয়ে দেশ পরিচালিত হবে—সে সিদ্ধান্তও জনগণের হাতেই।
বুধবার (২১ জানুয়ারি) কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে গণভোটের প্রচার ও উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সবাইকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
উপদেষ্টা বলেন, ভোটের বিষয়ে প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন, যা তাদের অধিকার। একইভাবে ভোটারদেরও অধিকার রয়েছে যাকে খুশি তাকে ভোট দেওয়ার। এই অধিকার যাতে কেউ খর্ব করতে না পারে, তা নিশ্চিত করবেন নির্বাচন কমিশনের অধীন জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তিনি আরও বলেন, “আপনার ভোট আপনি দেবেন, আপনার পছন্দের মার্কায় দেবেন—এতে কেউ বাধা দিতে পারবে না।”
জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারীদের অবদান স্মরণ করে আলী ইমাম মজুমদার বলেন, প্রচলিত ধারার বাইরে গিয়ে নতুনভাবে দেশ পরিচালনার স্বপ্ন ছিল জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা। সেই লক্ষ্যেই দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের উদ্দেশ্যে বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাব সমন্বয় করে প্রণীত হয়েছে জুলাই জাতীয় সনদ ২০২৫, যেখানে সব রাজনৈতিক দল স্বাক্ষর করেছে।
কুষ্টিয়া জেলা প্রশাসক মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, জেলা তথ্য অফিসার ও জেলা নির্বাচন অফিসার