সংবাদ শিরোনাম

খুলনায় খেলাফত মজলিস ও জামায়াতের ৫ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

 প্রকাশ: ২১ জানুয়ারী ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় খেলাফত মজলিস ও জামায়াতের ৫ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

খুলনা প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি সংসদীয় আসনে পাঁচ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে খেলাফত মজলিসের চারজন এবং জামায়াতে ইসলামীর একজন প্রার্থী রয়েছেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার (২০ জানুয়ারি) সংশ্লিষ্ট প্রার্থীরা নির্বাচন অফিসে আবেদন জমা দেন। মনোনয়ন প্রত্যাহারের পর খুলনার ছয়টি আসনে বর্তমানে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ জনে।

প্রত্যাহার করা প্রার্থীরা হলেন—খুলনা-১ আসনে খেলাফত মজলিসের ফিরোজুল ইসলাম, খুলনা-২ আসনে শহিদুল ইসলাম, খুলনা-৩ আসনে এফ এম হারুনুর রশীদ, খুলনা-৪ আসনে জামায়াতে ইসলামীর মো. কবিরুল ইসলাম এবং খুলনা-৫ আসনে খেলাফত মজলিসের আবদুল কাইউম জমাদ্দার।