সংবাদ শিরোনাম

গণভোট ২০২৬ নিয়ে বটিয়াঘাটায় জনসচেতনতামূলক সভা

 প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন   |   খুলনা

গণভোট ২০২৬ নিয়ে বটিয়াঘাটায় জনসচেতনতামূলক সভা

খুলনা প্রতিনিধি :

বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘গণভোট ২০২৬’ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা পরিষদের মিলনায়তনে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আ. স. ম. জামশেদ খোন্দকার। তিনি তাঁর বক্তব্যে গণভোট ২০২৬ সম্পর্কে সর্বস্তরের জনগণকে সচেতন করা এবং সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব নূরুল হাই মোহাম্মদ আনাছ। সভায় স্বাগত বক্তব্য রাখেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার জনাব থান্দার কামরুজ্জামান।

সহকারী কমিশনার (ভূমি) জনাব মো. শোয়েব শাত-ঈল-ইভানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তরিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সাধারণ জনগণ সভায় অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, গণভোট ২০২৬ সফল করতে জনসচেতনতা ও সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ অপরিহার্য।