সংবাদ শিরোনাম

লোহাগড়ায় অস্ত্র ও মাদকসহ প্রবাসী যুবক গ্রেপ্তার

 প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন   |   খুলনা

লোহাগড়ায় অস্ত্র ও মাদকসহ প্রবাসী যুবক গ্রেপ্তার

খুলনা ব্যুরো :

নড়াইলের লোহাগড়া উপজেলায় যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি, মাদক ও দেশীয় অস্ত্রসহ শিকদার লিমন (৩৫) নামে এক প্রবাসী যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) মধ্যরাত থেকে রবিবার (১৮ জানুয়ারি) সকাল পর্যন্ত উপজেলার ইতনা গ্রামে অভিযান চালিয়ে নড়াইল সেনা ক্যাম্প ও লোহাগড়া থানা পুলিশের একটি যৌথ দল তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত শিকদার লিমন ইতনা গ্রামের পশ্চিমপাড়ার শিকদার আনোয়ার হোসেনের ছেলে। তিনি দীর্ঘ ১১ বছর মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটিয়েছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তার বসতবাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশিকালে বাড়ির বেসিনের পেছন থেকে একটি বিদেশি ৭.৬২ মিলিমিটার পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এছাড়া ঘরের কার্নিশ থেকে বিদেশি মদ এবং বাড়ির বিভিন্ন স্থান থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানের সময় তার ভাই শিকদার রিয়াজ পালিয়ে যায়।

এ সময় লিমনের ব্যবহৃত ভিসা মেয়াদসংবলিত তিনটি পাসপোর্টও জব্দ করা হয়।

লোহাগড়া থানার ওসি মো. আব্দুর রহমান জানান, জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে