সংবাদ শিরোনাম

মোল্লাহাট উপজেলা মহিলা দলের আহ্বায়ক কমিটি ঘোষণা

 প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন   |   খুলনা

মোল্লাহাট উপজেলা মহিলা দলের আহ্বায়ক কমিটি ঘোষণা

খুলনা ব্যুরো :

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি সাহিদা আক্তার ও সাধারণ সম্পাদক নার্গিস আক্তার ইভা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে নিলুফা ইয়াসমিন লেলিকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া আহ্বায়কসহ ১০ জনকে যুগ্ম আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে।

নবনিযুক্ত আহ্বায়ক রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা পেশায় একজন বৈমানিক ও উদ্যোক্তা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় কার্যক্রম গতিশীল করতে পূর্বের কমিটির সঙ্গে সমন্বয় করে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

দীর্ঘদিন কমিটি না থাকায় মোল্লাহাট উপজেলা মহিলা দল সাংগঠনিকভাবে দুর্বল ছিল। নতুন এই কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে আশা করছেন স্থানীয় বিএনপি নেতারা।

কমিটি ঘোষণার পর রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা বলেন, মোল্লাহাট উপজেলা মহিলা দলের আহ্বায়ক হিসেবে মনোনীত করায় তিনি কৃতজ্ঞ। তিনি সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সংগঠনকে শক্তিশালী করার অঙ্গীকার করেন।