সংবাদ শিরোনাম

বাগেরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১১ কেজি গাঁজাসহ একজন আটক

 প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন   |   খুলনা

বাগেরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১১ কেজি গাঁজাসহ একজন আটক

 আল হাসান, খুলনা ব্যুরো :

বাগেরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১১ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি ) রাত আনুমানিক ৭টা ৩৫ মিনিটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বাগেরহাটের একটি দল বাগেরহাট সদর থানাধীন বাগেরহাট বাসস্ট্যান্ড এলাকার ড্রিম টাওয়ারের নিচে দোলা কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করে। অভিযানে ঢাকা থেকে ছেড়ে আসা মোড়েলগঞ্জগামী দোলা পরিবহন তল্লাশি করা হয়।

তল্লাশিকালে বাসটির যাত্রী আনোয়ার হোসেন (৫৫)-এর হেফাজত  থেকে ১১ (এগারো) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটক আনোয়ার হোসেনের পিতা আব্দুল হাকিম হাওলাদার ও মাতা লাল বানু। তার বাড়ি উত্তর ফুলহাতা গ্রামে, ইউনিয়ন বহরবুনিয়া, থানা মোড়েলগঞ্জ, জেলা বাগেরহাট।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. জাফরুল আলম বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#