খাদ্য ও ভূমি উপদেষ্টার খুলনা বিভাগ সফর
মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :
খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার তিন দিনের সফরে আগামী ২০ জানুয়ারি খুলনা বিভাগে আসছেন।
সফরসূচি অনুযায়ী তিনি বিভিন্ন জেলায় গণভোটের প্রচারণা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।২০ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় তিনি বাগেরহাট জেলার ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ সংলগ্ন দরগাহ হাট মাঠে আয়োজিত গণভোটের প্রচারণা অনুষ্ঠানে যোগ দেবেন। একই দিন বিকাল সাড়ে তিনটায় তিনি খুলনা নগরীর শহিদ হাদিস পার্কে অনুষ্ঠিত গণভোটের প্রচারণা সভায় অংশ নেবেন।
২১ জানুয়ারি দুপুর ১২টায় উপদেষ্টা মেহেরপুরের শহিদ শামসুজ্জোহা পার্কে গণভোটের প্রচারণা অনুষ্ঠানে যোগদান করবেন। পরে বিকাল সাড়ে তিনটায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন মাঠে আরেকটি গণভোটের প্রচারণা অনুষ্ঠানে অংশ নেবেন। অনুষ্ঠান শেষে তিনি কুষ্টিয়া থেকে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হবেন।
২২ জানুয়ারি সকালে ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।