কেসিসির উদ্যোগে প্রতিবন্ধী ও অসচ্ছল শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ
মাসুদ আল হাসান :
খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে ১৮ জানুয়ারি রবিবার সকালে নগরীর সোনাডাঙ্গা এলাকায় প্রতিবন্ধী ও অসচ্ছল পরিবারের শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ।
এ সময় কেসিসির প্রশাসনিক কর্মকর্তা ও ৩০ নম্বর ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, বাজার সুপার শেখ সফিকুল হাসান দিদার, প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠান আরইসিএনইউ-এর অফিস ইনচার্জ সানজিদা খান শ্রাবনী, ম্যানেজার অর্পা সাহা, শিক্ষিকা ফাতেমা খাতুনসহ প্রতিষ্ঠানের পরিচালক, শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।