খুলনায় ‘নাগরিক সেবা বাংলাদেশ’ বিষয়ক উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা
খুলনা ব্যুরো :
খুলনা জেলা শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে ১৬ জানুয়ারি (শুক্রবার) ‘নাগরিক সেবা বাংলাদেশ’ বিষয়ক ওরিয়েন্টেশন ও উদ্যোক্তাগণের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) জনাব ফয়েজ আহমদ তৈয়্যব। খুলনা জেলার জেলা প্রশাসক জনাব আ. স. ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এটুআই প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) জনাব মোহাঃ আব্দুর রফিক এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মিজ সিফাত মেহনাজ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এটুআই’র হেড অব প্রজেক্ট ম্যানেজমেন্ট জনাব আব্দুল্লাহ আল ফাহিম, চিফ টেকনোলজি এডভাইজার জনাব মাসুদুর রহমান, উপসচিব ফজলুল জাহেদ পাভেল (সি. ক.), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট জনাব মোঃ নবীর উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বাগেরহাট জনাব জয়দেব চক্রবর্তী এবং বিশেষ সহকারীর একান্ত সচিব জনাব নাহিদুল করিম।
কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), খুলনা মিজ কানিজ ফাতেমা লিজা। এতে খুলনা, বাগেরহাট, যশোর ও সাতক্ষীরা জেলার এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রকল্পভুক্ত উদ্যোক্তাগণ অংশগ্রহণ করেন।
কর্মশালায় ‘নাগরিক সেবা বাংলাদেশ’ প্ল্যাটফর্মের কার্যক্রম, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়।