সংবাদ শিরোনাম

খুলনায় গাছের ডালে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

 প্রকাশ: ১৫ জানুয়ারী ২০২৬, ১১:২৯ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় গাছের ডালে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনা ব্যুরো :

খুলনা নগরীর পূর্ব বানিয়াখামারের কাস্টম গলি থেকে মরিয়ম (৪০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়দের খবর পেয়ে একটি গাছের ডাল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মরিয়ম নগরীর নিরালা আবাসিক এলাকার বাসিন্দা আনছার উদ্দিন শেখের মেয়ে এবং এক কন্যার জননী। পরিবার জানিয়েছে, বুধবার বিকেলে নিরালা মোড়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন তিনি, এরপর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

কেএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল সম্পন্ন করেছে। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত করা হবে।