মুন্সী জালাল উদ্দিনের মৃত্যুতে খুলনায় স্মৃতিচারণ ও দোয়া
খুলনা ব্যুরো :
১৮তম বিসিএস (তথ্য–সাধারণ) ক্যাডারের সদস্য ও তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মুন্সী জালাল উদ্দিনের মৃত্যুতে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে পিআইডি খুলনার আঞ্চলিক তথ্য অফিসের উদ্যোগে অফিসের সংবাদকক্ষে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
স্মৃতিচারণে উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর বলেন, মুন্সী জালাল উদ্দিন দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তথ্য সার্ভিসের উন্নয়নে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে আরও স্মৃতিচারণ করেন সিনিয়র তথ্য অফিসার মো. মেহেদী হাসান, তথ্য অফিসার শারমিন আক্তার রুমা, সহকারী তথ্য অফিসার মো. রমজান আলী ও ফাতেমা তুজ জোহরা। শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
উল্লেখ্য, মুন্সী জালাল উদ্দিন ৭ জানুয়ারি ২০২৬ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, দুই সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।