কেসিসি ও সমাজসেবার উদ্যোগে জনসচেতনতা সভা অনুষ্ঠিত
খুলনা ব্যুরো :
নগরীর ২৫ নম্বর ওয়ার্ড কার্যালয়ে সংবিধান সংস্কার বিষয়ক গণভোট–২০২৬ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ।