ইয়াবা ও গাঁজাসহ নারী আটক
প্রতিদিনের দেশ ডেস্ক :
বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক নারী মাদককারবারিকে আটক করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর কাউনিয়া হাউজিং এলাকার আরজু মনি স্কুলের উল্টো পাশে একটি ভাঙারি দোকানে অভিযান চালিয়ে মুন্নি বেগম (৪০) নামে ওই নারীকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মুন্নি বেগমের ভাঙারি দোকান থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক মুন্নি বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।#